Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে মাও সেতুং-এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রেসবিজ্ঞপ্তি প্রেসবিজ্ঞপ্তি
প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর,২০২৬, ০১:৪৮ পিএম
যশোরে মাও সেতুং-এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

ছবি: ধ্রুব নিউজ

মহান বিপ্লবী নেতা কমরেড মাও সেতুং-এর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে শ্রদ্ধাঞ্জলি, লাল সালাম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় ‘সাম্রাজ্যবাদবিরোধী মঞ্চ, যশোর’-এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে কমরেড মাও সেতুং-এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও লাল সালাম জানানো হয়। পরে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমরেড খবির শিকদার এবং পরিচালনা করেন শিক্ষক ও লেখক শ্যামল শর্মা।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাম নেতা কমরেড শামীম বিশ্বাস, ছাত্র প্রতিনিধি সুমাইয়া শিকদার ইলা ও সুরাইয়া শিকদার। এ সময় আকবর আলী, শহর আলী ও শওকত হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচকরা বলেন, বিংশ শতাব্দীর অন্যতম প্রধান সামাজিক ও রাজনৈতিক বিপ্লবী কমরেড মাও সেতুং চীনের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অভিজ্ঞতা থেকে মার্কসবাদ-লেনিনবাদের তত্ত্বকে আরও সমৃদ্ধ করেন। বিশ্বজুড়ে সাম্রাজ্যবাদ, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে তাঁর চিন্তাধারা গভীর প্রভাব ফেলেছে।

বাংলাদেশের বর্তমান সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বক্তারা বলেন, দেশের শ্রমিক, কৃষক ও তরুণ সমাজ আজ কর্মসংস্থান, অনিয়ন্ত্রিত দ্রব্যমূল্য, আয়-বৈষম্যসহ নানা সংকটের মুখোমুখি। দেশের নিজস্ব ইতিহাস ও সামাজিক বাস্তবতার আলোকে এই শোষণ ও সামন্তবাদী ব্যবস্থার অবসান ঘটানো জরুরি।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)