Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেগম খালেদা জিয়ার জন্মদিনে যশোর জেলা ছাত্রদলের দোয়া ও বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট,২০২৬, ০৬:৩৪ পিএম
বেগম খালেদা জিয়ার জন্মদিনে যশোর জেলা ছাত্রদলের দোয়া ও বৃক্ষরোপণ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে যশোর জেলা ছাত্রদল। ছবি: ধ্রুব নিউজ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে যশোর জেলা ছাত্রদল।

শনিবার (১৫ আগস্ট) জোহর নামাজ শেষে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ (এমএম কলেজ) জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা ও দেশবাসীর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া পরিচালনা করেন সরকারি মাইকেল মধুসূদন কলেজ জামে মসজিদের খতিব মাওলানা আমজাদ হোসেন। দোয়া মাহফিল শেষে এমএম কলেজ মসজিদ প্রাঙ্গণে দুটি ফলজ গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহ নেওয়াজ ইমরান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পিকুল হোসেন, নগর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ কায়সার ইস্তি, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন লিটন এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পলাশ।

এ ছাড়া এমএম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন শুভসহ জেলা, সদর উপজেলা ও এমএম কলেজ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)