Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ এমপি গোলাম রসূলের বাড়িতে হামলা ও সারাদিন অবরুদ্ধ রাখার প্রতিবাদ

যশোর জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুলাই,২০২৬, ০৮:০০ পিএম
যশোর জামায়াতের বিক্ষোভ

শোরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামায়াতে ইসলামী যশোর জেলা শাখা। ছবি: ধ্রুব নিউজ

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসূলের বাসভবনে হামলা, ভাঙচুর ও তাকে সারাদিন অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে যশোরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে ঈদগাহ মোড় থেকে মিছিলটি বের হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তব্য প্রদান করেন যশোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর, সহকারী জেলা সেক্রেটারি গোলাম কুদ্দুস, জেলা প্রচার ও গণমাধ্যম সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস এবং যশোর শহর জামায়াতের আমির ইসমাইল হোসেন।

নেতৃবৃন্দ   বলেন, মানসিকভাবে অসুস্থ এমপি কন্যার অসংলগ্ন আচরণণকে পূজি করে পরিকল্পিতভাবে সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসূলের বাসভবনে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। তাকে সারাদিন নিজ বাসভবনে অন্যায়ভাবে অবরুদ্ধ করে রাখা হয়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)