Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৫ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে সরকার: হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ২৪ জুলাই,২০২৬, ০৭:২৩ পিএম
কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে সরকার: হাসনাত আব্দুল্লাহ

ছবি: সংগৃহীত

উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়ি বাড়ি বেকারত্বকে উৎসাহিত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, "দেশকে এগিয়ে নিতে এনসিপি নামক চারা গাছকে বৃক্ষে পরিণত করতে সমর্থন দিন, আমরা প্রতারণা করব না।"

দেশ গড়ার লক্ষ্যে 'জুলাই পদযাত্রা' কর্মসূচির অংশ হিসেবে যশোরের অভয়নগরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় অভয়নগর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এনসিপির অভয়নগর উপজেলার প্রধান সমন্বয়কারী শাহজাহান কবীর।

পথসভায় হাসনাত আব্দুল্লাহ এমপি আরও বলেন, "দেশের মালিক জনগণ ভোট বিক্রির মাধ্যমে গোলামির জিঞ্জিরে আটকে যায়। যে কারণে তাদের পাঁচ বছর ঘানি টানতে হয়। সেখান থেকে বেরিয়ে আসতে হবে। সচেতন হতে পারলে জনপ্রতিনিধিরা পাঁচ বছরের জন্য জনগণের গোলাম হয়ে কাজ করবে।"

রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, "রাজপথে নারীদের ঢাল বানানো হলেও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে তাদের উপেক্ষা করা হয়। কিন্তু দেশের ৫১ শতাংশ নারী জনগোষ্ঠীকে বাইরে রেখে সুষম রাষ্ট্র গঠন সম্ভব নয়। সেজন্য নারীদের রাজনীতিতে সক্রিয় হওয়ার আহ্বান জানাই।"

পথসভায় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। তিনি বলেন, "পলাতক শেখ হাসিনা ফিরে আসার হুমকি দেন। কিন্তু এ দেশে শেখ হাসিনা কখনোই আসতে পারবেন না। শেখ হাসিনাসহ তার পরিবারের কারও এ দেশের মাটিতে দাফনও হবে না।"

বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বলেন, "বাংলাদেশের রাজনীতিতে নারীদের আসতে বাধা তৈরি করা হচ্ছে। নারীদের থামিয়ে দিতে চরিত্রহনন করা হয়। সব বাধা উপেক্ষা করেই নারীদের রাজনীতিতে এগিয়ে আসতে হবে।"

গণভোট প্রসঙ্গে তিনি আরও বলেন, "গণভোট বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে। তা না হলে জুলাইয়ের তরুণদের আবারো গুলি খেতে হবে।"

পথসভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, যশোর জেলা সমন্বয়কারী মো. নুরুজ্জামানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)