Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১২ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাজেটকে স্বাগত জানিয়ে যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন,২০২৬, ০৯:৪৭ পিএম
বাজেটকে স্বাগত জানিয়ে যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আনন্দ মিছিল

জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে যশোরে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ছবি: ধ্রুব নিউজ

জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে যশোরে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার রাতে শহরের লালদীঘিস্থ জেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে এই আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় দড়াটানা চৌরাস্তা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

আনন্দ মিছিলে উপস্থিত থেকে নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফাইসাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর এবং জেলা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান বাপ্পি। এছাড়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশে বক্তারা ঘোষিত বাজেটকে জনবান্ধব ও উন্নয়নমুখী আখ্যা দিয়ে এটিকে স্বাগত জানান এবং তা বাস্তবায়নে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)