নিজস্ব প্রতিবেদক
মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। ছবি: সংগৃহীত
নিষিদ্ধ আওয়ামী লীগের যশোর জেলা সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে সন্ত্রাসবিরোধী মামলায় আদালতের মাধ্যমে আজ রোববার কারাগারে পাঠিয়েছে পুলিশ।
শনিবার রাতে শহরের খালধার রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
মামলার অভিযোগে জানা গেছে, গত ২৮ এপ্রিল শহরের নতুন শহীদ মিনার এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বিক্ষোভ মিছিল করে এদকল যুবক। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে কোতোয়ালি থানায় মামলা করে। ঘটনার সাথে জড়িত সন্দেহে মোস্তফা ফরিদকে পুলিশ আটক করে জেল হাজতে দিয়েছে।
ধ্রুব/এস.আই