Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে আবারও নিষিদ্ধ যুবলীগের গুপ্ত মিছিল, আটক ১

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ৬ মে,২০২৬, ১২:৫০ পিএম
আপডেট : বুধবার, ৬ মে,২০২৬, ১২:৫৭ পিএম
যশোরে আবারও নিষিদ্ধ যুবলীগের গুপ্ত মিছিল, আটক ১

আটক শাহাদৎ। ছবি: সংগৃহীত

পুলিশের চোখ ফাঁকি দিয়ে যশোরে নিষিদ্ধ যুবলীগের ব্যানারে আবারও বিক্ষোভ মিছিল করেছে একদল যুবক। মঙ্গলবার সকালে শহরের বাবলাতলা মাইক্রোস্ট্যান্ড এলাকায় ওই মিছিল করা হয়। আওয়ামী লীগ ও যুবলীগের ফেসবুক পেজে এমন একটি গুপ্ত ভিডিও ফুটেজ প্রকাশ করে এ দাবি করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার  কাঁঠালতলা রায়পাড়া এলাকার বজুল খলিফার ছেলে শাহাদৎকে আটক করেছে পুরাতন কসবা ফাঁড়ির পুলিশ।

পুলিশ জানিয়েছে, এর আগে শহরের গরীবশাহ রোডে মিছিলের ঘটনায় পুলিশের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারভুক্ত আসামি শাহাদৎ । মঙ্গলবারও তাকে ওই মিছিলে দেখা গেছে।

পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই ওয়াহিদুজ্জামান  জানান, পূর্বের করা সন্ত্রাস বিরোধী মামলায়  আদালতে সোপর্দ করা হবে।

শহরের বাবলাতলা মাইক্রোস্ট্যান্ডে মিছিলটির আয়োজনে ছিলেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। মঙ্গলবার আওয়ামী লীগ ও যুবলীগের ফেসবুক পেজে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে এ দাবি করা হয়েছে। এছাড়া বিপুল নিজেও তার ফেসবুকে ভিডিওটি শেয়ার করেছেন।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)