Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার দায় এড়াতে বিএনপি ক্যাম্পাসে বিশৃঙ্খলা করছে: যশোরে শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ২৪ এপ্রিল,২০২৬, ০৬:৩৪ পিএম
রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার দায় এড়াতে বিএনপি ক্যাম্পাসে বিশৃঙ্খলা করছে: যশোরে শিবির সভাপতি

যশোরে বাছাইকৃত কর্মী সমাবেশে শিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম ছবি: ধ্রুব নিউজ

আজ শুক্রবার বিকেলে যশোর শহরের জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর পূর্বে জেলার আয়োজনে ‘বাছাইকৃত কর্মী সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা, জ্বালানি সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধির দায় এড়াতে বিএনপি পরিকল্পিতভাবে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল ও শিবিরের মধ্যে চলমান ‘দেয়ালযুদ্ধ’ ও উত্তেজনার দিকে ইঙ্গিত করে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, গত কয়েকদিন ধরে ক্যাম্পাসে শিবিরের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। এমনকি জুলাই বিপ্লবের শহীদ ওসমান হাদিকে নিয়ে আঁকা গ্রাফিতি মুছে দিয়ে সেখানে আপত্তিকর শব্দ লেখা হয়েছে, যা জুলাই বিপ্লবের চেতনার ওপর চরম আঘাত।

তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনের কাছে এসব বিষয়ে লিখিত অভিযোগ জানিয়ে ফেরার পথে ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সাধারণ শিক্ষার্থীরা বাধা দিতে গেলে শিক্ষকরাও লাঞ্ছিত ও আহত হন। এমনকি শান্তিপূর্ন প্রতিবাদ মিছিলে বহিরাগত ভাড়াটে সন্ত্রাসী দিয়ে পুনরায় হামলা চালানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কঠোর সমালোচনা করে কেন্দ্রীয় সভাপতি বলেন, "সরকার ক্ষমতা দখলের মানসিকতা থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দলীয় লোক নিয়োগ দিচ্ছে। এতে করে ক্যাম্পাসগুলোতে নিরপেক্ষ পরিবেশ নষ্ট হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে তিনি অবিলম্বে ছাত্রলীগী স্টাইলে ট্যাগিং রাজনীতি বন্ধ এবং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি ও সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।

নূরুল ইসলাম সাদ্দাম উল্লেখ করেন , বর্তমান সমাজের সামাজিক অবক্ষয়, বিশৃঙ্খলা ও অন্যায় দূর করার একমাত্র পথ হলো ইসলামী আদর্শের পূর্ণ অনুসরণ। তিনি দৃঢ়তার সাথে বলেন, ছাত্রশিবির ক্ষমতার লিপ্সায় রাজনীতি করে না। আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে একটি শোষণমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ গড়তেই আমরা কাজ করছি। তিনি সমাজের সকল স্তরের মানুষকে সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

যশোর জেলা পূর্ব শাখার সভাপতি এম মিনারুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু জাফরের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মাদরাসা সম্পাদক হাফেজ ইসমাইল হোসেন।

কর্মী সমাবেশে বিশেষ আমন্ত্রিত অতিথি ছিলেন  (যশোর-৫ আসন) সংসদ সদস্য গাজী এনামুল হক, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর, জামায়াতের সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম, শহর শিবিরের সাবেক সভাপতি এইচ এম শামীম, পূর্ব জেরা শিবিরের সাবেক সভাপতি গাজী মুকিতুল হক প্রমুখ।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)