নিজস্ব প্রতিবেদক
জামায়াতে ইসলামী যশোর পেশাজীবী থানার উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে বাছাইকৃত কর্মীদের অংশগ্রহণে এক শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
আজ ৩ এপ্রিল শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর পেশাজীবী থানার উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে বাছাইকৃত কর্মীদের অংশগ্রহণে এক শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
পেশাজীবী থানার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠিত এই শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও যশোর জেলা সহকারী সেক্রেটারি মো. বেলাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জেলা সহকারী সেক্রেটারি মো. গোলাম কুদ্দুস এবং আবু মাহাদী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের নৈতিক উৎকর্ষ সাধন, আদর্শিক দৃঢ়তা এবং চরিত্রবান হওয়া অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, আগামী দিনের রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য, দক্ষ ও আদর্শবান নেতৃত্ব গড়ে তোলার কোনো বিকল্প নেই। এজন্য তিনি নিয়মিত শিক্ষা, প্রশিক্ষণ ও আত্মশুদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
শিক্ষা শিবিরে আরও বক্তব্য রাখেন পেশাজীবী থানার অফিস সেক্রেটারি মো. গাউসুল আজম, মো. রেজওয়ান হোসেন, সৈয়দ শামসুল ইসলাম, হাফেজ আজমল হোসাইন, অ্যাডভোকেট আব্দুল লতিফ, মাস্টার জাকির হোসেন, ডাঃ শরীফুজ্জামান, ড. মো. মেসবাহ উদ্দীন ও হাসানুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা পেশাজীবীদের মাঝে নৈতিকতা, দায়িত্ববোধ ও সাংগঠনিক শৃঙ্খলা জোরদারের আহ্বান জানান এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ দেন। অংশগ্রহণকারী কর্মীরা তাদের ব্যক্তিগত ও সাংগঠনিক মানোন্নয়নে এ ধরনের আয়োজনকে অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর বলে অভিমত ব্যক্ত করেন।