Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

তারেক রহমানের যশোর সফরের সম্ভাব্য তারিখ ২ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ৩০ জানুয়ারি,২০২৬, ০৬:৫৪ পিএম
আপডেট : শনিবার, ৩১ জানুয়ারি,২০২৬, ০১:০০ এ এম
তারেক রহমানের যশোর সফরের  সম্ভাব্য তারিখ ২ ফেব্রুয়ারি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ছবি: সংগৃহীত

যশোর: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যশোরে বিএনপির জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  । আগামী ২ ফেব্রুয়ারি উপশহর ক্রীড়া উদ্যানে এ জনসভা অনুষ্ঠিত হতে পারে। প্রথমবারের মতো তারেক রহমান যশোরের কোন জনসভায় বক্তব্য রাখবেন। বিষয় টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও  সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। তারা বলেন দ্রুত চূড়ান্ত দিনক্ষণ নির্ধারিত হবে।  তবে দলীয় প্রধানের জনসভার স্থান উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে হবে এটা নির্ধারিত হয়েছে।

শুক্রবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর -৩ ( সদর)  আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত দলে চেয়ারম্যানের জনসভার স্থল পরিদর্শন করেন।

জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, এই প্রথমবারের মতো তিনি যশোরের কোন জনসভায় বক্তব্য রাখবেন। তারেক রহমান বাংলাদেশের আস্থার প্রতীক। তার আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে বলা যায় নতুন প্রাণের সঞ্চার হয়েছে। সাধারন মানুষের মাঝেও উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

দলের  সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, তারেক রহমান কবে আসছেন এটা নিশ্চিত। তবে তারিখ এখনো নির্ধারিত হয়নি। তবে সম্ভাব্য আগামী ২ তারিখ উনি যশোরে আসছেন এবং ওই দিন ঐতিহাসিক জনসভায় বক্তব্য রাখবেন। তার আগমন ঘিরে যশোরে দলীয় নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছেন। প্রথমবারের মতো তার এই জনসভা টি কেবল যশোর নয় খুলনা বিভাগের স্মরণকালের ঐতিহাসিক কোন রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হবে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)