Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জাতিকে আর বিভক্ত করতে চাই না: জামায়াতের আমির শফিকুর

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বুধবার, ২৮ জানুয়ারি,২০২৬, ০১:৪৭ পিএম
জাতিকে আর বিভক্ত করতে চাই না: জামায়াতের আমির শফিকুর

রাজধানীর উত্তর কাফরুল এলাকায় ঢাকা–১৫ আসনে নিজের নির্বাচনী জনসংযোগ শুরুর আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জামায়াতের আমির শফিকুর রহমান ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, সারা বাংলাদেশকেই আমরা চাই ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটা ফরোয়ার্ড লুকিং বাংলাদেশ হিসেবে এগিয়ে নিয়ে যেতে। পেছন নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না; আর জাতিকেও আমরা বিভক্ত করতে চাই না। আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই।

আজ বুধবার দুপুরে রাজধানীর উত্তর কাফরুল এলাকায় ঢাকা–১৫ আসনে নিজের নির্বাচনী জনসংযোগ শুরুর আগে আমির শফিকুর রহমান এ কথাগুলো বলেন। আজ দুপুরে উত্তর কাফরুল হাইস্কুল থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি।

ওই আসনে বিএনপির প্রার্থীর উদ্দেশে জামায়াতের আমির বলেন, ‘আমার একজন প্রতিদ্বন্দ্বী এখানে আছেন। আছেন অনেকেই, তবে একজন বিশেষ প্রতিদ্বন্দ্বী আছেন। তাকে আমি ওয়েলকাম করি। আসেন ময়দানে, আমরা সবাই আমাদের প্রচার নিয়ে যাই; সুন্দরভাবে, ভদ্রভাবে, শান্তভাবে, সুশৃঙ্খলভাবে। সবাই সবাইকে সম্মান করি এবং যার যার কথা আমরা জগণের কাছে ছড়িয়ে দিই। আস্থাটা আমরা জনগণের ওপর রাখি। আস্থার ভার নিজের হাতে না নিই। জনগণ যাকে পছন্দ করবে, আমরা সবাই মিলে তাকে পছন্দ করব এবং তাকে ওয়েলকাম করব।

নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে শফিকুর রহমান বলেন, আমরা আশা করি, সমবেতভাবে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে একটা আদর্শ এলাকা গড়তে পারব। এখানে অনেক সমস্যা আছে। জলাবদ্ধতার সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, স্কুল-কলেজের সমস্যা। এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই, আদর্শ মানের মানসম্মত কোনো হাসপাতাল নেই, খেলার মাঠ নেই, পার্ক নেই, ওয়াকওয়ে নেই, বিশ্রামের, ব্যায়ামের কোনো জায়গা নেই। এই ধরনের অনেকগুলো সমস্যা আছে। আমরা আলহামদুলিল্লাহ এই এলাকা নিয়ে রূপকল্প তৈরি করেছি। সবাইকে নিয়েই সমাধান করব। আপনারা দোয়া করবেন।

আমির শফিকুর রহমান বলেন, এই এলাকাকে আমি অন্তরে ধারণ করি। এই এলাকা নিয়ে স্বপ্ন দেখি, যেমন সারা দেশ নিয়ে স্বপ্ন দেখি। তবে যেহেতু আমি এখান থেকে নির্বাচন করব, এটার জন্য আলাদা করে স্বপ্ন দেখি। এখানকার প্রতিটি সমস্যাকে নিজের মনোজগতে তুলে আনার চেষ্টা আমি করতেছি। আল্লাহ যদি সুযোগ দেন, তার একান্ত মেহেরবানিতে এবং জনগণের রায়ে, ভোটে, তাহলে আমরা ইনশা আল্লাহ এই এলাকাকে একটা আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার চেষ্টা করব।

জামায়াতের আমির কাফরুল উচ্চবিদ্যালয়ের উন্নতি কামনা করে বলেন, যখন ঢুকি, তখন বাচ্চারা আজকে আমাকে রিসিভ করেছে। আমি সিমপ্লি আজকে অভিভূত।  

আজ বিকেলে মনিপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে মহিলাসমাবেশ করবেন শফিকুর রহমান। পরে মাগরিবের নামাজের পর মিরপুর ১৩ নম্বর খাদিমুল ইসলাম মসজিদ (হারম্যান মেইনার স্কুলের পেছনে) গণসংযোগ ও পথসভা করার কথা রয়েছে। আর এশার নামাজ পড়ে মিরপুর ১০ নম্বর ফলপট্টি মসজিদ এলাকায় গণসংযোগ ও পথসভা করবেন তিনি।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)