Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৫ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সাবেক সচিব ও সেনা কর্মকর্তাদের নিয়ে জামায়াতের শক্তিশালী নির্বাচন পরিচালনা কমিটি গঠন

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি,২০২৬, ০৮:২৭ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি,২০২৬, ১০:১৮ পিএম
সাবেক সচিব ও সেনা কর্মকর্তাদের নিয়ে জামায়াতের শক্তিশালী নির্বাচন পরিচালনা কমিটি গঠন

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে ‘জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি’ পুনর্গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্প্রতি দলটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতির মাধ্যমে এই নতুন কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুনর্গঠিত এই গুরুত্বপূর্ণ কমিটিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশার অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয় করা হয়েছে।

কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম, সদস্যসচিব- সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। কমিটিতে আইনি বিশেষজ্ঞ, সাবেক আমলা, সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা এবং পেশাজীবী নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

উল্লেখযোগ্য সদস্যরা হলেন-

কেন্দ্রীয় ও আইনি নেতৃবৃন্দ-অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মদ শাহজাহান, মোবারক হোসাইন, মো. আব্দুর রব, আ ফ ম আব্দুস সাত্তার, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

চিকিৎসক ও শিক্ষাবিদ- প্রফেসর ডা. নজরুল ইসলাম, প্রফেসর ডা. এ কে এম ওয়ালিউল্লাহ, অধ্যাপক সাইফুল্লাহ মানছুর। 

সাবেক আমলা- খন্দকার রাশেদুল হক (সচিব),  মু. সফিউল্লাহ (সাবেক সিনিয়র সচিব), আব্দুল কাইয়ুম (সাবেক সচিব), আব্দুল্লাহ আল মামুন (সাবেক সচিব)।

সাবেক সামরিক কর্মকর্তা- ব্রিগেডিয়ার জেনারেল (অব.) গোলাম মোস্তফা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সফিকুল ইসলাম, মেজর (অব.) মুহাম্মদ ইউনুস আলী।

প্রকৌশলী ও অন্যান্য- ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার ড. জুবায়ের আহমদ, ড. হাফিজুর রহমান, জাহিদুর রহমান, অ্যাডভোকেট আতিকুর রহমান, রাজিবুর রহমান পলাশ, ড. মোস্তফা মনোয়ার, মঞ্জুরুল ইসলাম, জাহিদুল ইসলাম প্রমুখ।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী জাতীয় নির্বাচন সুশৃঙ্খলভাবে পরিচালনা এবং নির্বাচনি কার্যক্রম ত্বরান্বিত করতেই এই শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সারা দেশে দলের নির্বাচনি রূপরেখা প্রণয়ন ও মাঠপর্যায়ে সমন্বয়কের ভূমিকা পালন করবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)