Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঝিনাইদহ জেলা জামায়াতের নতুন সেক্রেটারি আব্দুল হাই, শুরায় কোটচাঁদপুরের পাঁচ মুখ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৮:২১ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৮:২৮ পিএম
ঝিনাইদহ জেলা জামায়াতের নতুন সেক্রেটারি আব্দুল হাই, শুরায় কোটচাঁদপুরের পাঁচ মুখ

নতুন সেক্রেটারি আব্দুল হাই ছবি: ধ্রুব নিউজ

ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের জন্য জেলা শুরা সদস্য নির্বাচন ও শপথ অনুষ্ঠিত হয়েছে।ঝিনাইদহ জেলা জামায়াতের নতুন সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মহেশপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল হাই। শুরা সদস্য হিসেবে কোটচাঁদপুর উপজেলা থেকে তিনজন পুরুষ ও দুজন নারী প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত সদস্যরা হলেন—উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মো. আজিজুর রহমান, জ্যেষ্ঠ নেতা মো. মশিয়ার রহমান এবং সাবেক সেক্রেটারি ও মেয়র প্রার্থী অধ্যাপক মো. শরিফুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও পৌর সেক্রেটারি মোছা. নাজমা খাতুন এবং থানা মহিলা সেক্রেটারি ফজিলাতুন্নেছা শিরিনা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঝিনাইদহের আলহেরা ইসলামী ইনস্টিটিউটে নবনির্বাচিত জেলা শুরা সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল আউয়ালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতা ও অঞ্চল দায়িত্বশীল মো. আব্দুল মতিন। জেলার ছয় উপজেলার রুকনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

এদিকে  নবনির্বাচিত জেলা সেক্রেটারি এবং কোটচাঁদপুরের পাঁচ শুরা সদস্যকে অভিনন্দন জানিয়েছেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান ও জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল আউয়াল। স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, এই নতুন নেতৃত্বের মাধ্যমে জেলায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)