নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
আগামীকালের লংমার্চ কর্মসূচি সফল ও বাস্তবায়নের লক্ষ্যে যশোর শহর জামায়াতের উদ্যোগে ৯ নম্বর ওয়ার্ডে একটি বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ছাতার মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুড়লী মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল ও পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর আমির মাওলানা ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেশাজীবী থানার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন এবং ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম।
৯ নম্বর ওয়ার্ডের আমির রাসেল মাহমুদ-এর পরিচালনায় মিছিলে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াত ও বিভিন্ন অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দসহ সাধারণ কর্মীরা।
সমাবেশ থেকে আগামীকালের লংমার্চ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য ওয়ার্ডবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।