Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

২৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর চুয়েট উপাচার্যকে উদ্ধার

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর,২০২৬, ০৬:৪৩ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর,২০২৬, ০৭:৩৫ পিএম
২৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর চুয়েট উপাচার্যকে উদ্ধার

ছবি: সংগৃহীত

 বিকাল ৫টা ২০ মিনিটে চুয়েট ক্যাম্পাসে যান ডিসি জাহিদুল ইসলাম ও এসপি মাসুদ আলম। এ সময় তারা শিক্ষার্থীদের বলেন, আমরা আপনাদের দাবিগুলো সরকারকে জানাব। উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম অসুস্থবোধ করছেন। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাব।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। দীর্ঘ ২৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে তাকে প্রশাসনিক ভবন থেকে বের করে আনা হয়। পরে পুলিশি নিরাপত্তায় অ্যাম্বুলেন্সে করে ক্যাম্পাস ছাড়েন তিনি।

এদিন বিকাল ৫টা ২০ মিনিটে চুয়েট ক্যাম্পাসে যান ডিসি জাহিদুল ইসলাম ও এসপি মাসুদ আলম। এ সময় তারা শিক্ষার্থীদের বলেন, আমরা আপনাদের দাবিগুলো সরকারকে জানাব। উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম অসুস্থবোধ করছেন। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাব।

পরে ৫টা ১৫ মিনিটে শিক্ষার্থীরা উপাচার্য কার্যালয়ের তালা খুলে দেন। পরে পুলিশি পাহারায় উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমসহ ভেতরে থাকা সবাই ক্যাম্পাস থেকে বেরিয়ে যান।

গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক শেখ শরীফুল আলমকে উপাচার্য নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরদিন থেকে সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আন্দোলনের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও যোগ দেন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষা।

সেই ধারাবাহিকতায় গতকাল বেলা সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তখন ভবনের ভেতরে উপাচার্য, চুয়েট শাখা ছাত্রদলের নেতা ও অ্যালামনাই সদস্যসহ ১২ জন ছিলেন। পরে একজন অসুস্থ হয়ে পড়লে তাকে ভবন থেকে বের করে নেয়া হয়। বাকিরা অবরুদ্ধ অবস্থায় থাকেন।
 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)