ধ্রুব ডেস্ক
ছবি: সংগৃহীত
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আটক করেছে ডিবি পুলিশ।
গ্রেপ্তার মো. মোজাফফর হোসেন সে সময় ছিলেন সেনাবাহিনীর একজন মেজর। হত্যাকাণ্ডের পর তিনি পালিয়ে যান। তাকে ধরিয়ে দিতে সে সময় পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।
গোয়েন্দা পুলিশ প্রধান শফিকুল আলম সংবাদ মাধ্যমে বলেন, “মোজাফফর হোসেন এখন পুলিশ হেফাজতে আছে। যেহেতু সে এতদিন পলাতক ছিল, নিয়ম অনুযায়ী আগে তাকে তার বাহিনীতে হস্তান্তর করা হবে।”
তবে মোজাফফর হোসেনকে কখন কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত বলেননি শফিকুল আলম।