Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সৌদিতে আজ রোজা শুরু, বাংলাদেশে কখন

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বুধবার, ১৮ ফেব্রুয়ারি,২০২৬, ১১:৪৬ এ এম
সৌদিতে আজ রোজা শুরু, বাংলাদেশে কখন

ছবি: সংগৃহীত

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ বুধবার রোজা শুরু হয়েছে। গতকাল সন্ধ্যায় চাঁদ দেখার পর দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে রমজান মাস শুরুর ঘোষণা দেয়। সে হিসেবে আজ বাংলাদেশে রমজানের চাঁদ দেখা দেয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে আজ প্রথম তারাবি এবং আগামিকাল প্রথম রোজা শুরু হবে ।

এর ফলে সৌদি আরবে পবিত্র রমজানের প্রথম রোজা পালন করা হচ্ছে।

‘হারামাইন’ নামের ওয়েবসাইটে জানানো হয়, সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে অর্ধচন্দ্রের দেখা মিলেছে।

ফলে মঙ্গলবার রাত থেকেই ১৪৪৭ হিজরির পবিত্র রমজান মাস শুরু হয়েছে।

 এ ঘোষণার সঙ্গে তারা মহান আল্লাহর কাছে দোয়া কামনা করে জানিয়েছে, আল্লাহ তায়ালা যেন সিয়াম, কিয়াম ও ইবাদত কবুল করেন এবং বরকতময় এই মাসের প্রতিটি মুহূর্ত তাঁর সন্তুষ্টি অর্জনের কাজে ব্যয় করার তাওফিক দান করেন, আমিন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)