Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নাফ নদী থেকে বাংলাদেশি ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বুধবার, ১৮ ফেব্রুয়ারি,২০২৬, ০১:২১ পিএম
আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারি,২০২৬, ০২:১৮ পিএম
নাফ নদী থেকে বাংলাদেশি ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ছবি: সংগৃহীত

নাফ নদী থেকে কক্সবাজারের টেকনাফ উপজেলার পাঁচ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি। মঙ্গলবার রাতে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানা গেছে।

আটক জেলেরা হলেন- টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার মৃত সৈয়দ আলমের ছেলে শাহ আলম (২০), মৃত নজু মিয়ার ছেলে আবুল হোসেন, মৃত মকবুল আহমেদের ছেলে মো. আব্বাস (৪০), আব্দুল মজিদের ছেলে আব্দুল সাহেদ (১৮), এবং মৃত মো. হোসেনের ছেলে মো. ইউনুস (৪০)।

বিষয়টি নিশ্চিত করেন ট্রলার মালিক শাহপরীর দ্বীপের বাসিন্দা মোহাম্মদ উল্লাহ। তিনি জানান, সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার পর তার মালিকানাধীন ট্রলারটি পাঁচ জেলেসহ নৌ- ঘাটে ফিরছিল। শাহপরীর দ্বীপ সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় পৌঁছাতে রাত হলে তারা ট্রলারটি নোঙর করে সেখানে অবস্থান নেন। কিছুক্ষণ পরে এ সময় হঠাৎ স্পিডবোটে করে এসে আরাকান আর্মি সদস্যরা ট্রলারসহ জেলেদের আটক করে নিয়ে যায়। এ ঘটনায় জেলেদের পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

এ ব্যাপারে কোস্ট গার্ডের সাথে যোগাযোগ করা হলে লে. কমান্ডার রিফাত বলেন, আমার কাছে এ ধরনের কোনো তথ্য নেই। তবে বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবো।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)