Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রীরা যেসব রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বুধবার, ১৮ ফেব্রুয়ারি,২০২৬, ১১:১৭ এ এম
প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রীরা যেসব রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শপথ নিয়েছেন নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শপথ নিয়েছেন নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রীরা পাবেন বিভিন্ন সুযোগ-সুবিধা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেন প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা।

প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এরপর মন্ত্রী এবং সবশেষে প্রতিমন্ত্রীরা শপথ নেন। তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

প্রধানমন্ত্রীর বেতন-ভাতা-সুবিধা
দ্য প্রাইম মিনিস্টার’স (রেমুনারেশেন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬ অনুযায়ী, বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন মাসে এক লাখ ১৫ হাজার টাকা। এ ছাড়া তিনি মাসিক বাড়ি ভাড়া পান এক লাখ টাকা, দৈনিক ভাতা পান তিন হাজার টাকা।

একটি সরকারি বাসভবন এবং ওই বাসভবনের সজ্জা ও রক্ষণাবেক্ষণের ব্যয় বহন করে সরকার।

মন্ত্রীর বেতন-ভাতা-সুবিধা
দ্য মিনিস্টারস, মিনিস্টার অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬ অনুযায়ী, একজন মন্ত্রী বেতন পান মাসিক এক লাখ পাঁচ হাজার টাকা। ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা এবং চিফ হুইপরাও সমান বেতন পান।

এ ছাড়া একজন মন্ত্রী দৈনিক দুই হাজার টাকা ভাতা, মাসিক ১০ হাজার টাকা নিয়ামক ভাতা, স্বেচ্ছাধীন তহবিল ১০ লাখ টাকা, মোবাইল ফোন কেনার জন্য ৭৫ হাজার টাকা, সার্বক্ষণিক গাড়ি, সরকারি খরচে রেল ভ্রমণ ও বিদেশ ভ্রমণ, বিনা ভাড়ায় সরকারি বাসভবন: গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোনসহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ সরকার বহন করবে, সরকারি বাসায় সর্বোচ্চ পাঁচ লাখ টাকা মূল্যের আসবাবপত্র, সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাবদ ৮০ হাজার টাকা, সেই সঙ্গে বাড়ি ব্যবস্থাপনা খরচ ও সব ধরনের সেবা খাতের বিল, বিমান ভ্রমণের জন্য বিমা সুবিধা আট লাখ টাকা, সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী, নিজের এবং পরিবারের সদস্যদের ভ্রমণ খরচ পাবেন।

অন্তত দুইজন গৃহকর্মীর ভ্রমণের খরচ পাবেন।

প্রতিমন্ত্রীর বেতন-ভাতা-সুবিধা
প্রতিমন্ত্রীদের বেতন প্রতি মাসে ৯২ হাজার টাকা। এছাড়া দেড় হাজার টাকা দৈনিক ভাতা, ৭ হাজার ৫০০ টাকা প্রতিমন্ত্রীর নিয়ামক ভাতা, স্বেচ্ছাধীন তহবিল সাড়ে ৭ লাখ টাকা, মোবাইল ফোন কেনার জন্য ৭৫ হাজার টাকা, বিনা ভাড়ায় সরকারি বাসভবন, গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোনসহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ সরকার বহন করবে, সরকারি বাসায় সর্বোচ্চ চার লাখ টাকা মূল্যের আসবাবপত্র, সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাবদ ৭০ হাজার টাকা, সেই সঙ্গে গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোনসহ সব ধরণের সেবা খাতের বিল ও বাড়ি ব্যবস্থাপনা খরচ পাবেন তারা।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)