Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ নিষেধাজ্ঞা প্রত্যাহার

সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহার করতে পারবেন

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : সোমবার, ৯ ফেব্রুয়ারি,২০২৬, ০৬:৫৫ পিএম
আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারি,২০২৬, ০৭:০৩ পিএম
সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহার করতে পারবেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহারের ওপর কোনো নিষেধাজ্ঞা থাকছে না।

‎সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ কথা জানিয়েছেন।

‎আরএফইডি সভাপতি কাজী জেবেল জানান, সাংবাদিকদের দায়িত্ব পালনে মোবাইল ফোনের গুরুত্ব বিবেচনা করে ইসি এই নিষেধাজ্ঞা শিথিলের আশ্বাস দিয়েছে। এর আগে তিনি ইসি সচিবের সাথে সাক্ষাত করেছেন।  

‎তিনি বলেন, ‘আমরা বলেছি এমন সিদ্ধান্ত নির্বাচনের স্বচ্ছতা ও গণমাধ্যমের স্বাধীনতায় বাধা সৃষ্টি করবে। কমিশন আমাদের আশ্বস্ত করেছে যে, সাংবাদিকদের ক্ষেত্রে এই বিধি কার্যকর হবে না এবং দ্রুতই এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে।’

‎এর আগে রোববার নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করে জানায়, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণ ভোটারসহ কোনো ব্যক্তি মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। ইতোমধ্যে এ বিষয় প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)