Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি নেতারা

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ১১:৫৮ এ এম
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি নেতারা

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে সচিবালয়ে প্রবেশ করছেন এনসিপির তিন শীর্ষ নেতা। ছবি: ভিডিও থেকে নেওয়া

জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনরুদ্ধারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল।

আজ সোমবার বেলা ১টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক শুরু হয়।

এনসিপির প্রতিনিধি দলে আছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

ইতিমধ্যে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে রাজনৈতিক দলগুলোর ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিরোধী দলের পক্ষ থেকেও এই আহ্বানে ইতিবাচক সাড়া দেওয়া হয়েছে।

এই সংলাপে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। বিরোধী দলগুলো সরকারের ঐক্যের আহ্বানে সাড়া দেওয়ার পাশাপাশি এই সনদ বাস্তবায়নে সরকারের প্রতি চাপ প্রয়োগ করবে এমন ইঙ্গিত মিলেছে।

এনসিপিকে দিয়ে আজ সংলাপের শুরু হলেও অন্য দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপের সূচি এখনো চূড়ান্ত হয়নি।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)