রেহান
চোখের কনিকা হাসছে
রীতিমত মেঘ ঝড়ে পড়েছিল
আমার হাত থেকে রেহান কেড়ে নিল
প্রখর রৌদ্রে গাছের পাতা দুলছে।
বৃষ্টির মুখর স্নিগ্ধতাই
তুমি পারো চাইতেই
তথাপি বুনো ওলট-কম্বল আর এগুবে না।
রেহান কাদছে!
নৈঃশব্দ্যের প্রলাপ
গীর্জাটার পাশ ঘেঁষে ক্রিস্টমাস গাছগুলো অসাধারণ উচ্চতায় আকাশ ছুয়েছে
ক্রুশাকার চিহ্নটাও আজকাল ঠাহর হয় না
শতবছর হয়নি মিশনারীরা চলে গেছে
দেওয়ালে শৈবাল - জার্মানি লতা বর্ধনশীল
প্রধান ফটকের তালাটা মরিচা ধরে ন্যজ্ব
শাওলীন গড়ের তেমাথায় নন্দী ঘাটের শুভ্র শাড়ি পরিহিত সাদাকেশী বুড়িমা-
পেছনের ভাঙা দেয়াল ডিঙ্গিয়ে ভেতরে প্রবেশ করে মাঝে মাঝে সন্ধ্যা বাতি কুপি জ্বালিয়ে দেয়।