নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোর দারুল আরকাম মাদরাসার উদ্যোগে রোববার টাউন হল ময়দানে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম ও ইসলামি আলোচকগণ গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর, খতমে নবুওয়াত আন্দোলন বাংলাদেশের আমীর ও মধুপুরের পীর সাহেব আল্লামা আবদুল হামিদ (দা.বা.)। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বিশিষ্ট ইসলামি বক্তা মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিকী (কুয়াকাটা)। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতী আব্দুর রব ফরিদী ও মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া।

দারুল আরকাম মাদরাসার মুহতামিম মাওলানা আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে বক্তারা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ দ্বীনি নসিহত পেশ করেন এবং ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন। মাহফিলকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়।
মাদরাসার নায়েবে মুহতামিম মুফতী উবায়দুল্লাহ শাকির ও মুফতী তাওহীদুর রহমানের যৌথ পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত