Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাংলাদেশের আকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, জরুরি অবতরণ

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : রবিবার, ১৮ অক্টোবর,২০২৬, ০৮:৩১ পিএম
বাংলাদেশের আকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, জরুরি অবতরণ

আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ করে ভারতীয় এক এয়ার অ্যাম্বুলেন্স। ছবি: সংগৃহীত

ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে বাংলাদেশের আকাশে দরজা খুলে যাওয়ায় একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

পরে উড়োজাহাজে থাকা অসুস্থ নারীকে দ্রুত রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এয়ার অ্যাম্বুলেন্সটির যাত্রী তালিকা অনুযায়ী, ওই রোগীর নাম অঞ্জনা ভৌমিক। তিনি ভারতীয় নাগরিক। তার সঙ্গে ছিলেন চিকিৎসক ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্রসহ সাত জন।  

বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন বলেন, ভিসা ছাড়া অনাকাঙ্ক্ষিত প্রবেশ ও রোগী মৃত্যুর ঘটনা থাকায় দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি সমাধানে কাজ করছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)