Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

দড়াটানা, ভৈরব নদের পাড় ও গরীব শাহ এলাকায় উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর,২০২৬, ০১:৫৫ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর,২০২৬, ০৪:০০ পিএম
দড়াটানা, ভৈরব নদের পাড় ও গরীব শাহ এলাকায় উচ্ছেদ অভিযান

ছবি: ধ্রুব নিউজ

যশোর শহরের দড়াটানা, ভৈরব নদের পাড় ও গরীব শাহ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। যশোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শুরু হওয়া অভিযানে যশোর পৌরসভার ইঞ্জিনিয়ার কামাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানের অংশ হিসেবে গরীব শাহ রোডে অবৈধভাবে স্থাপিত ইজিবাইক মালিক সমিতির কার্যালয় সরিয়ে নেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়। সংশ্লিষ্টদের বিকেল ৫টার মধ্যে নিজ দায়িত্বে স্থাপনাটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পৌরসভা সূত্রে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনাটি না সরালে পরবর্তী সময়ে পুনরায় উচ্ছেদ অভিযান চালানো হবে। সে ক্ষেত্রে পৌরসভার তত্ত্বাবধানেই স্থাপনাটি অপসারণ করা হতে পারে।

অভিযানকালে সড়ক ও ভৈরব নদের পাড়ের জায়গা দখল করে গড়ে ওঠা অন্যান্য অবৈধ স্থাপনা অপসারণের বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)