Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মরিনহোর ফেরার ম্যাচে এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের জয়

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট,২০২৬, ১০:৩৩ এ এম
মরিনহোর ফেরার ম্যাচে এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের জয়

লালিগার নতুন মৌসুমে প্রথম হ্যাটট্রিক করেন এমবাপ্পে ছবি: গেটি ইমেজেস

দীর্ঘ ১৩ বছর পর ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে প্রত্যাবর্তনটা স্মরনীয় করে রাখলেন হোসে মরিনহো। কিলিয়ান এমবাপের বিধ্বংসী হ্যাটট্রিক এবং জুড বেলিংহামের দুর্দান্ত নৈপুণ্যে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। এস্পানিওলের বিপক্ষে জয় দিয়ে লিগ অভিযান শুরুর পর এটি লস ব্লাঙ্কোসদের টানা দ্বিতীয় জয়।

​পর্তুগিজ মাস্টারমাইন্ডের সান্তিয়াগো বার্নাব্যুতে প্রত্যাবর্তন ঘিরে গ্যালারিতে ম্যাচের শুরু থেকেই ছিল সমর্থকদের প্রবল উন্মাদনা। চালকের আসনে মরিনহোকে পেয়ে ম্যাচের শুরুতেই সমর্থকদের গগনবিদারী স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।

​মাঠের লড়াইয়ে প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হলেও বিরতির পর চেনা রূপে ফিরে আসে রিয়াল মাদ্রিদ। বেলিংহামের অসাধারণ দুই মুহূর্ত ম্যাচের গতিপথ পুরো বদলে দেয়। ৬০তম মিনিটে বেলিংহামের সঙ্গে চমৎকার ওয়ান-টু করে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে নেন এমবাপে। এর ঠিক ৮ মিনিট পর বক্সের ভেতর বেলিংহামের লড়াই থেকে পাওয়া বলে লক্ষ্যভেদ করে ব্যবধান ৩-১ করেন ভিনিসিয়ুস জুনিয়র।

​ম্যাচের ৮০তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করার পাশাপাশি দলের বড় জয় নিশ্চিত করেন এমবাপে। ভিনিসিয়ুসের চমৎকার পাস ধরে গোলরক্ষকের ওপর দিয়ে নিখুঁত চিপে বল জালে পাঠান এই ফরাসি ফরোয়ার্ড, যা চলতি মৌসুমে লা লিগার প্রথম হ্যাটট্রিক।

​এই বড় জয়ে ২ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে শক্ত অবস্থান তৈরি করেছে রিয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে পরের দুটি স্থানে রয়েছে সেভিয়া ও রিয়াল বেতিস। রিয়াল মাদ্রিদ তাদের পরবর্তী ম্যাচে রোববার মুখোমুখি হবে মালাগার।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)