নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী মণিরামপুর পৌরসভার আয়োজনে কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৮টায় মণিরামপুর পৌরসভা কার্যালয়ে এই কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা অ্যাডভোকেট গাজী এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর যশোর জেলা শুরা সদস্য মাওলানা আরশাদুল আলম এবং মণিরামপুর পৌর জামায়াতের আমির অধ্যাপক আব্দুল বারী।
কর্মী শিক্ষা শিবিরে সংগঠনের আদর্শ, দায়িত্বশীলতা, সাংগঠনিক কার্যক্রম ও কর্মীদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বক্তারা ইসলামী মূল্যবোধ ও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মণিরামপুর পৌর জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।