Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১২ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শারীরিক প্রতিবন্ধী সিয়াম ও আবিরের খাতা অবমূল্যায়নের অভিযোগ: তদন্ত চেয়ে ডিসির কাছে আবেদন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ১১ আগস্ট,২০২৬, ০৮:৫০ পিএম
শারীরিক প্রতিবন্ধী সিয়াম ও আবিরের খাতা অবমূল্যায়নের অভিযোগ: তদন্ত চেয়ে ডিসির কাছে আবেদন

আজ মঙ্গলবার যশোর জেলা প্রশাসক (ডিসি) বরাবর লিখিত আবেদন করেছেন শারীরিক প্রতিবন্ধী সিয়াম ও আবিরের পরিবার ছবি: ধ্রুব নিউজ

এসএসসি পরীক্ষার উত্তরপত্র ও ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) খাতা অবমূল্যায়নের কারণে দুই শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফল বিপর্যয়ের পর ঘটনার নিরপেক্ষ তদন্ত ও পুনর্বিবেচনার দাবি জানিয়ে আজ মঙ্গলবার যশোর জেলা প্রশাসক (ডিসি) বরাবর লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিভাবকেরা।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় যশোর আব্দুল গফুর একাডেমী থেকে অংশ নেন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী মো. ইফতেখার রশীদ সিয়াম। গত ১০ মে প্রকাশিত ফলাফলে দেখা যায়, তিনি উচ্চতর গণিতে অকৃতকার্য হয়েছেন। সিয়ামের দাবি, তার উত্তরপত্র ও ব্যবহারিক খাতা সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। অবমূল্যায়নের কারণেই এ বিপর্যয় ঘটেছে।

সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে সিয়ামের পিতা এস এম হারুন অর রশীদ জেলা প্রশাসকের কাছে আবেদন জানান। আবেদনে তিনি উল্লেখ করেন, "আমার সন্তান শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও অত্যন্ত কষ্ট ও অদম্য আগ্রহ নিয়ে পড়াশোনা করেছে। প্র্যাকটিক্যাল খাতার সঠিক মূল্যায়ন না হওয়ায় আজ তার এই পরিণতি। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নিলে আমার সন্তান ন্যায়বিচার পাবে।"

অন্যদিকে, যশোর জিলা স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া অপর শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী মোস্তফা আনজুম আবির ইংরেজিতে অকৃতকার্য হয়েছেন। উত্তরপত্র অবমূল্যায়নের অভিযোগ এনে একই আবেদন জানিয়েছেন তার মা।

আবেদনে আবিরের মা জানান, পরীক্ষা কেন্দ্র ও খাতা মূল্যায়নে প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতি যথাযথ অবধান রাখা হয়নি বলে তার সন্তান তাকে অবহিত করেছে। এ বিষয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের জন্য জেলা প্রশাসকের প্রতি তিনি উদাত্ত আহ্বান জানান।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)