Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১০ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

প্রথমবার নৌযান শুমারি: যশোরে অবহিতকরণ সভা

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : সোমবার, ১০ আগস্ট,২০২৬, ০২:৩০ পিএম
প্রথমবার নৌযান শুমারি: যশোরে অবহিতকরণ সভা

যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে নৌযান শুমারি নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

দেশের নৌপরিবহন খাতকে আরও নিরাপদ, আধুনিক ও পরিকল্পিত করতে প্রথমবারের মতো শুরু হচ্ছে ‘নৌযান শুমারি ২০২৬’। প্রাথমিক লিস্টিং ও ম্যাপিং কার্যক্রমে এরই মধ্যে দেশের ২ লাখ ৪৪ হাজার ৮০৮টি ইঞ্জিনচালিত নৌযানের তথ্য সংগ্রহ করা হয়েছে।

আগামী ২০ থেকে ২৯ আগস্ট দেশব্যাপী এই শুমারির মূল তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) যৌথ উদ্যোগে পরিচালিত এ শুমারির মাধ্যমে নৌযানের সংখ্যা, ধরন, মালিকানা, অবস্থান এবং সংশ্লিষ্ট শ্রমিক ও নাবিকদের তথ্য নিয়ে একটি সমন্বিত জাতীয় ডাটাবেস তৈরি করা হবে।

সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে নৌযান শুমারি নিয়ে অনুষ্ঠিত এক অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রফিকুল হাসান। শুমারির বিভিন্ন কারিগরি ও মাঠপর্যায়ের দিক তুলে ধরে বক্তব্য দেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন।

আয়োজকরা জানান, সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সব ধরনের ইঞ্জিনচালিত নৌযান, ডাম্ব বার্জ ও স্পিডবোট এ শুমারির আওতায় আসবে। নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার তৈরি হলে নৌনিরাপত্তা জোরদার, দুর্ঘটনা প্রতিরোধ, নাবিকদের প্রশিক্ষণ ও নৌযান ব্যবস্থাপনায় কার্যকর পরিকল্পনা নেওয়া সহজ হবে। এছাড়া যেকোনো নৌদুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত নৌযান, মালিক, শ্রমিক ও যাত্রীদের দ্রুত শনাক্ত করে সরকারি সহায়তা দেওয়ার পথ সুগম হবে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোহাম্মদ আসিফ উদ্দীন, নোয়াপাড়া নদীবন্দরের (অভয়নগর) সহকারী পরিচালক মোহাম্মদ ফরিদুল ইসলাম, নোয়াপাড়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই রনজিত কুমার সেন, পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম এবং বাংলাদেশ স্কাউটস যশোরের সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু, নূরজাহান শ্রমিক দলের নোয়াপাড়া শাখার প্রতিনিধি মোহাম্মদ ইকবাল সরদারসহ জেলা প্রশাসন, পরিসংখ্যান ব্যুরো, নৌ পুলিশ, বিআইডব্লিউটিএ, মৎস্য অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)