Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১০ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কাসিমিরো যেভাবে কাসেমিরো হয়ে উঠলেন

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : সোমবার, ১০ আগস্ট,২০২৬, ০২:১২ পিএম
কাসিমিরো যেভাবে কাসেমিরো হয়ে উঠলেন

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি-তে যোগ দিয়েছেন কাসেমিরো ছবি: এম এল এস

ফুটবল মাঠে খেলোয়াড়দের রীতিনীতি বা নানা অন্ধবিশ্বাসের গল্প নতুন নয়। তবে জার্সিতে নিজের নামের ভুল বানানই যে ভাগ্য বদলে দেবে—এমন ঘটনা বিরল। ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরোর ক্যারিয়ারে ঘটেছে ঠিক এমন এক মজার ঘটনা। ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত বিশ্বজুড়ে ‘কাসেমিরো’ (Casemiro) নামে পরিচিত হলেও, এটি আসলে তাঁর নামের সঠিক বানান নয়!

​সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান এই তারকা প্রকাশ করেছেন, তাঁর নামের মূল বানানটি নিয়ে ক্লাব কর্তৃপক্ষের করা সামান্য এক ভুল তিনি আর কখনো সংশোধন করতে দেননি। তিনি জানান, তাঁর পারিবারিক ও অফিশিয়াল আসল নাম হলো কার্লোস হেনরিকে কাসিমিরো (Casimiro)। নামের ইংরেজি বানানে মাঝের অক্ষরটি ‘ই’ (E) নয়, বরং ‘আই’ (I) হওয়ার কথা ছিল।

​ঘটনার শুরু ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলোতে খেলার সময়। ক্লাবের হয়ে এক ম্যাচে নামার আগে কিট ম্যানেরা ভুলবশত জার্সির পেছনে ‘Casimiro’-র জায়গায় ‘Casemiro’ লিখে ফেলে। কাকতালীয়ভাবে, ভুল বানানের জার্সি পরে খেলতে নেমে সেই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন তিনি। একটু বেশিই বিশ্বাসী ও কুসংস্কারাচ্ছন্ন হওয়ায় এই পরিবর্তনকে তিনি নিজের শুভ লক্ষণ হিসেবে ধরে নেন। তিনি ক্লাব কর্তৃপক্ষকে নাম সংশোধন করতে বারণ করে বলেন, "বানান পাল্টানোর কোনো দরকার নেই, এভাবেই থাক। যেহেতু সবকিছু ভালো যাচ্ছে, এটিই আমার জন্য শুভ।"

​সাও পাওলোর একটি সাধারণ ম্যাচের সেই ছোট্ট এক ভুলের কারণে জার্সির সেই ভুল বানানটিই একসময় বিশ্ব ফুটবলে স্থায়ী হয়ে যায়। ব্রাজিলের ঘরোয়া ফুটবল থেকে শুরু করে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা জাতীয় দল—সর্বত্রই ভুল বানানের সেই কাসেমিরো নামেই তৈরি হয়েছে এক অনন্য কিংবদন্তি।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)