Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চৌগাছায় ট্রাকের ধাক্কায় সেলুনকর্মীর মৃত্যু

চৌগাছা প্রতিনিধি চৌগাছা প্রতিনিধি
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই,২০২৬, ০৭:০৬ পিএম
আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই,২০২৬, ০৯:৩৩ পিএম
চৌগাছায় ট্রাকের ধাক্কায় সেলুনকর্মীর মৃত্যু

চৌগাছায় ট্রাকের ধাক্কায় সেলুনকর্মীর মৃত্যু ছবি:

যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় কেষ্ট দাস (৪০) নামে এক সেলুনকর্মীর মৃত্যু হয়েছে।সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে চৌগাছা–মহেশপুর সড়কের জিসিবি আদর্শ কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কেষ্ট দাস উপজেলার বড়খানপুর গ্রামের পুলিন দাসের ছেলে। তিনি চাঁদপাড়া বাজারে একটি সেলুনে কাজ করতেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার রাত ১০টার পর চাঁদপাড়া বাজারে নিজের কর্মস্থল বন্ধ করে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন কেষ্ট দাস। পথে জিসিবি আদর্শ কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে আসা চুয়াডাঙ্গা-ট-১১-০৯১৬ নম্বরের একটি ট্রাক তাঁর বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় তাঁর বাইসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশের খাদে ফেলে পালিয়ে যান।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন কেষ্ট দাসকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে রাত ১১টা ৫০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)