Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১১ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পানিবন্দি মানুষের মাঝে জামায়াতের রান্না করা খাবার বিতরণ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ১১ জুলাই,২০২৬, ০৮:২৯ পিএম
পানিবন্দি মানুষের মাঝে জামায়াতের রান্না করা খাবার বিতরণ অব্যাহত

দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছে শহর জামায়াত। ছবি: ধ্রুব নিউজ

যশোর শহরের শংকরপুরে পানিবন্দি ও অসহায় মানুষের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রান্না করা খাবার বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। গত দুই দিন ধরে এলাকার বিভিন্ন পয়েন্টে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

শনিবার (১১ জুলাই) কর্মসূচির দ্বিতীয় দিনে শহরের ৭ নম্বর ওয়ার্ডের শংকরপুর জিডিএল হসপিটাল, যশোর কলেজ এবং হোসাইন মসজিদের পাশে পানিবন্দি মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এদিন মোট ৬ ডেক রান্না করা খাবার স্থানীয় অসহায় পরিবারগুলোর মাঝে বিতরণ করা হয়েছে।

আজকের খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের, যশোর শহর শাখার আমীর মাওলানা ইসমাইল হোসেন, স্থানীয় নেতা সজল বাবু ও শারাফাত জনিসহ আরও অনেকেই।

এর আগে, গতকাল শুক্রবার (১০ জুলাই) দুপুরের দিকে শংকরপুর টার্মিনাল এলাকার পানিবন্দি পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। শুক্রবারের কার্যক্রমে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর শহর শাখার আমীর মাওলানা ইসমাইল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন দলটির স্থানীয় নেতা ইউনুস তরফদার ও ফারুকসহ ওয়ার্ডের নেতা-কর্মী ও সাধারণ মানুষ।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, শংকরপুর এলাকার বহু পরিবার পানিবন্দি হয়ে চরম খাদ্যসংকটে পড়েছে। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক ও সামাজিক দায়িত্ব। যতদিন পর্যন্ত এই পরিস্থিতি স্বাভাবিক না হবে, ততদিন সামর্থ্য অনুযায়ী জামায়াতে ইসলামীর এই মানবিক সহায়তা ও পাশে দাঁড়ানোর কার্যক্রম অব্যাহত থাকবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)