❒ গণভোটের রায় এ সরকারকে মানতেই হবে- গোলাম পরওয়ারের
ধ্রুব ডেস্ক
খুলনায় আগামী শনিবার অনুষ্ঠিতব্য ১১ দলের বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সম্পর্কে বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের কাছে ব্রিফিং করনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত
খুলনায় আগামী শনিবার অনুষ্ঠিতব্য ১১ দলের বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সম্পর্কে বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।
সদে সমাধানযোগ্য বিষয়কে রাজপথে ঠেলে না দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘৭০ ভাগ ভোটের মালিক জনগণকে যদি রাজপথে নামতে বাধ্য করা হয় তাহলে আমাদের রাজপথে যাওয়া ছাড়া কোনো বিকল্প থাকবে না।’
খুলনায় আগামী শনিবার (২০ জুন) অনুষ্ঠিতব্য ১১ দলের বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সম্পর্কে বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে খুলনা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হয়েছে, সে গণভোটের রায় এ সরকারকে মানতে হবে। কারণ তারা তা মানতে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা কামনা করি, সংসদ চলমান থাকায় সাংবিধানিক ও রাজনৈতিক এ বিতর্ক রাজপথে ঠেলে না দিয়ে সংসদ চলমান থাকায় সেখানেই সমাধান করা হোক।’
‘কিন্তু সরকার যদি আবার অতীতের ফ্যাসিবাদী শক্তির ন্যায় পার্লামেন্টে আলোচনা করার সুযোগ থাকা সত্ত্বেও সংবিধান সংস্কার পরিষদের বৈঠক না ডেকে, জুলাই সনদ বাস্তবায়ন না করে ৭০ ভাগ ভোটের মালিক জনগণকে যদি রাজপথে নামতে বাধ্য করে তাহলে আমাদের রাজপথে যাওয়া ছাড়া কোনো বিকল্প থাকবে না,’ বলেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, “আওয়ামী লীগ আমলে দলীয়করণের নজির আমরা দেখেছি। কিন্তু এখন তো আরো বেশি দেখছি। স্থানীয় সরকার বিভাগের নিয়মকে তোয়াক্কা না করে সিটি করপোরেশন, জেলা পরিষদ, এমনকি উন্নয়ন কর্তৃপক্ষেও প্রশাসক বসিয়ে দলীয়করণের নজির স্থাপন করা হয়েছে। এখন তো দেখছি বিএনপির স্লোগান পরিবর্তন করে ‘সবার আগে বাংলাদেশ নয়, সবার আগে বিএনপি’ হওয়া উচিত।”
গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে খুলনা সার্কিট হাউজ মাঠের এ সমাবেশে লাখ লাখ মানুষ উপস্থিত হবেন উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার জানান, এজন্য শহরের যানজট নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি ১১ দলের নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। আড়াই শ’ থেকে তিন শ’ সাউন্ড ক্স থাকবে সার্কিট হাউজ ছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থানে। যাতে মানুষ সার্কিট হাউজে না গিয়েও বক্তব্য শুনতে পারে। বিভাগের বাকি নয়টি জেলা থেকে আগত যানবাহনগুলো নির্দিষ্ট স্থানে রাখার জন্য সাংগঠনিকভাবে নির্দেশনা দেয়া হয়েছে। দুপুর ২টা থেকে আসরের নামাজের আগ পর্যন্ত সমাবেশের মূল কার্যক্রম চলবে।
প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা রাজপথে নামতে চাই না। চাই সংসদেই সবকিছু সমাধান করতে। কিন্তু সরকার আমাদেরকে বাধ্য করলে রাজপথই হবে চূড়ান্ত জায়গা। কারণ প্রেম তো একতরফা হয় না।’
সীমান্তে পুশইন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি নিয়ে সংসদে জামায়াতের একজন এমপি নোটিশ দিয়ে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু তাকে সেটি প্রত্যাহারে বাধ্য করা হয়েছে। এতেই প্রমাণ হয় কোথা থেকে কী হচ্ছে।’
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘কেউ আমাদের ওপর দাদাগিরি করে আধিপত্যপাদের সেবাদাস বানাক- সেটি আমরা চাই না।’
খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোবারক হোসাইন। পরিচালনা করেন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও খুলনা মহানগরী আমির মোহাম্মদ মাহফুজুর রহমান। এসময় ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও খুলনা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্রিফিং শেষে মিয়া গোলাম পরওয়ার ও জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ নগরীতে লিফলেট বিতরণ করেন। পরে তারা সার্কিট হাউজ মাঠের নির্মাণাধীন মঞ্চ পরিদর্শন করেন।
২০ জুন (শনিবার) খুলনা সার্কিট হাউজ মাঠের এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান এমপি। বক্তব্য রাখবেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন। সমাবেশে সভাপতিত্ব করবেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।