Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সাড়া মিলেছে মার্কিন প্রশাসনের: কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনিয়ার মায়ের ভিসার হচ্ছে

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন,২০২৬, ১২:১৩ এ এম
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন,২০২৬, ১২:৩৮ এ এম
সাড়া মিলেছে মার্কিন প্রশাসনের: কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনিয়ার মায়ের ভিসার হচ্ছে

কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া ছবি: ফাইল

২০২৬ বিশ্বকাপে এখনো পর্যন্ত অন্যতম বড় চমক ছিল পরাশক্তি স্পেনের বিপক্ষে কেপ ভার্দের ১-১ গোলের ঐতিহাসিক ড্র-টি। নিজেদের উদ্বোধনী ম্যাচে এই চমকের জন্য আরও একজন সকলের নজর কেড়েছে। চলতি টুর্নামেন্টের আলোচিত সেই ম্যাচে পোস্টের নিচে প্রাচীর হয়ে দাঁড়িয়ে দুর্দান্ত পারফর্ম করে রাতারাতি বিশ্বমঞ্চের নায়ক বনে গেছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। তবে মাঠের সেই বীরত্বগাথা ছাপিয়ে এখন বিশ্বজুড়ে আলোচনা ছড়াচ্ছে তার মায়ের বিশ্বকাপে আসতে না পারার এক আবেগঘন আক্ষেপ। আক্ষেপের খবরে স্বয়ং মার্কিন প্রশাসনকেও নাড়া দিয়েছে।

ছেলের জীবনের সবচেয়ে বড় মুহূর্তটি মায়ের চোখের সামনে উদযাপিত হতে না পারার এই আক্ষেপ গণমাধ্যমে আসার পরপরই নড়েচড়ে বসে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
স্পেনের সাথে ড্র করার পর ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবেগ ধরে রাখতে পারেননি ভোজিনিয়া। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা নীতি এবং মোটা অঙ্কের জামানতের (সিকিউরিটি ডিপোজিট) অর্থ জোগাড় করতে না পারায় তার মা গ্যালারিতে উপস্থিত থাকতে পারেননি।

 
সংবাদ মাধ্যম সিএনএন-এর একটি প্রতিবেদনে জানাগেছে,  মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন প্রতিনিধি জানিয়েছেন, তারা বিষয়টি জানার পর সরাসরি এই গোলরক্ষকের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং ভিসা আবেদন প্রক্রিয়ায় সব ধরনের কূটনৈতিক সহায়তার আশ্বাস দিয়েছেন। বর্তমানে ট্রাম্প প্রশাসনের আমলে অবৈধ অভিবাসন রোধে কেপ ভার্দেসহ বিশ্বের প্রায় ৫০টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত দেওয়ার একটি নিয়ম কার্যকর করা হয়েছে। তবে সর্বশেষ উদ্ভুত পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর স্পষ্ট করেছে যে, বিশ্বকাপ ফুটবলে অংশ নেওয়া খেলোয়াড়দের নিকটাত্মীয়দের ক্ষেত্রে এই বিশাল অঙ্কের জামানতের নিয়মটি প্রযোজ্য হবে না।

অবশ্য মার্কিন কর্তৃপক্ষের ভাষ্যমতে, ভোজিনিয়ার মায়ের ভিসা বা জামানতের চেয়েও বড় বাধা মূলত পাসপোর্ট জটিলতা। জানা গেছে, ভোজিনিয়ার মায়ের কাছে বর্তমানে কোনো বৈধ পাসপোর্ট নেই এবং নতুন পাসপোর্ট তৈরির প্রক্রিয়াটি চলমান রয়েছে।

সর্বশেষ তথ্যমতে, বিশ্বকাপের মঞ্চে নিজের স্বপ্নের পারফরম্যান্সের দিনে মা-কে পাশে পাওয়ার যে আকুতি ভোজিনিয়া জানিয়েছিলেন, মার্কিন প্রশাসনের এই সহানুভূতির হাত সেই স্বপ্ন পূরণের নতুন আশা দেখাচ্ছে। পাসপোর্ট জটিলতা কেটে গেলে গ্যালারিতে বসে ছেলের বীরত্ব ও কেপ ভার্দের রূপকথা উপভোগ করতে দেখা যাবে এই গর্বিত মাকে।

ধ্রুব/টিএম

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)