Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

গাঁজা চাষী ডাবলু হোসেন ডিবির জালে ধরা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ২ জুন,২০২৬, ১২:২১ পিএম
গাঁজা চাষী ডাবলু হোসেন ডিবির জালে ধরা

গাঁজা চাষী ডাবলু হোসেন। ছবি: সংগৃহীত

১৬ টি গাঁজা গাছসহ এক গাঁজা চাষীকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ। আটক ডাবলু হোসেন যশোর সদরের ডহর সিংগা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সোমবার ডহর সিংহা বিলচাচীর নার্সারি থেকে এই গাঁজা গাছ উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, এসআই রকি মন্ডলের নেতৃত্বে ডিবি পুলিশের  একটি দল যশোর সদরের উত্তর ডহর সিংহা বিলচাচীর রফিকুল ইসলামের নার্সারিতে অভিযান চালান।  এ সময় তার ছেলে  ডাবলু হোসেনকে আটক ও নার্সারিতে রোপন করা ১৬ টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক ডাবলু হোসেনের বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)