Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ভূমি সেবা সহজীকরণ মেলা ও সেমিনার সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে,২০২৬, ০৮:২৩ পিএম
যশোরে ভূমি সেবা সহজীকরণ মেলা ও সেমিনার সম্পন্ন

তিন দিনব্যাপী ভূমি মেলার সমাপনী দিনে  যশোরে  সেমিনার অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

ভূমি সেবা সহজীকরণ ও জনভোগান্তি কমানোর লক্ষ্যে তিন দিনব্যাপী ভূমি মেলার সমাপনী দিনে  যশোরে  সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে)  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, বাসুদেব মালো এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ অন্যরা।

সেমিনারে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, সেবার ক্ষেত্রে কোথায় বাধা বা অসুবিধা রয়েছে তা চিহ্নিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভূমি সেবা আরও সহজ ও জনবান্ধব করতে সরকার কাজ করছে। তিনি স্পষ্ট করে বলেন, এটি এমন কোনো মেলা নয় যেখানে সব সেবা তাৎক্ষণিকভাবে দেওয়া হবে; বরং ভূমি অফিস-সংশ্লিষ্ট কর্মকর্তারা এখানে প্রযুক্তিগত ও বাস্তব সমস্যাগুলো নিয়ে আলোচনা করছেন।

জেলা প্রশাসক জানান, যশোর সদরে বছরে তিন হাজারের বেশি ভূমি-সংক্রান্ত মেডিয়েশন (আপস-মীমাংসা) করা হয়। জমিজমা সংক্রান্ত বিষয় জটিল হওয়ায় অনেক সময় পরিবারের সদস্যদের মধ্যেও বিরোধ ও মনোমালিন্যের সৃষ্টি হয়। এ কারণে ভূমি বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানো জরুরি।

তিনি আরও উল্লেখ করেন, সরকার পরীক্ষামূলকভাবে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা চালু করেছে এবং ধাপে ধাপে আধুনিক সেবা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমান সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চায়। এ ধরনের আয়োজন থেকে প্রাপ্ত অভিযোগ ও সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

ভূমি বিরোধ কমানোর একটি দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে জেলা প্রশাসক প্রাথমিক শিক্ষা পর্যায় থেকেই ভূমি-সংক্রান্ত মৌলিক শিক্ষা অন্তর্ভুক্ত করার সুপারিশ করেন। তার ভাষায়, পঞ্চম শ্রেণি থেকে ধাপে ধাপে পাঠ্যবইয়ে ভূমি বিষয়ে শিক্ষা কাঠামো থাকলে মানুষ আগে থেকেই সচেতন হবে এবং ভবিষ্যতে বিরোধ ও মামলা-মোকাদ্দমা অনেকাংশে কমবে।

সেমিনারে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৪৫ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। সমাপনী দিনে আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ১৫ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)