Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সরকারি শহিদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালযয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে,২০২৬, ০৬:৪৭ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে,২০২৬, ০৭:২১ পিএম
সরকারি শহিদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালযয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

যশোরের বাঘারপাড়া সরকারি শহিদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

যশোরের বাঘারপাড়া সরকারি শহিদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ মীর কাশেম।

শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অধ্যক্ষ প্রফেসর মোহাঃ মীর কাশেম বলেন, "কঠোর পরিশ্রম ও সততার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশ ও জাতি গঠনে তোমাদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।"

বিদায় সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ গোলাম মোর্শেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক নেতা আবু সাঈদ মোঃ আতিকুর রহমান, ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ শহীদুল আলম, বাংলা বিভাগের প্রভাষক মোঃ আকতার হোসেন এবং আইসিটি বিভাগের প্রভাষক মোঃ কাইয়ুম হোসেন।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন শিক্ষার্থী সিয়াম আল সামী ও শিক্ষার্থী তামিমা রহমান। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)