নিজস্ব প্রতিবেদক
যশোর ইন্সটিটিউট-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণ। ছবি: ধ্রুব নিউজ
দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক, সামাজিক ও বইপ্রেমীদের প্রতিষ্ঠান যশোর ইন্সটিটিউট-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন। আজ শনিবার (৯মে) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সভায় ২০২৬-২০২৯ মেয়াদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
সভায় পদাধিকার বলে সভাপতি ও যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সহকারি কমিশনার (ভূমি) শামীম হোসাইন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাসসহ নবনির্বাচিত সদস্যরা।
সভায় বিজয়ী প্যানেলের লিডার এজেডএম সালেক স্বপনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। পরে বিভিন্ন পদে দায়িত্ব বণ্টনের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির সহ-সভাপতি হয়েছেন কাসেদুজ্জামান সেলিম, সানোয়ার আলম খান দুলু ও ডক্টর শাহানাজ পারভীন। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাড. মাহমুদ হাসান বুলু ও সৈয়দ শাহাজাহান আলী খোকন।
এছাড়া পাবলিক লাইব্রেরির সম্পাদক হিসেবে প্রফেসর শেখ জুলফিকার আলী, ক্রীড়া সম্পাদক হিসেবে শাহাবুদ্দিন আহমেদ সাবু, নাট্য সম্পাদক হিসেবে আলমগীর হোসেন বাবু, টাউন ক্লাব সম্পাদক হিসেবে অধ্যাপক ইবাদত আলী এবং শিশু চিত্তবিনোদন (সিআরসি) সম্পাদক হিসেবে এমরান সাদিক দায়িত্ব পেয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রায়হান সিদ্দিকী প্রবাল, জিল্লুর রহমান মানিক, নাসির উদ্দীন মিঠু, শাহনেওয়াজ আনোয়ার, আনিসুজ্জামান পিন্টু, এস এম মুস্তাফিজুর রহমান কবির, অ্যাডভোকেট আবুল কায়েস, হাচিনুর রহমান ও হাবিবুর রহমান রুবেল।
সভায় প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সদস্যদের বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করা হয়।
ধ্রুব/এস.আই