Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৪ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কাঁচা চামড়া সংরক্ষণে মসজিদ ও মাদ্রাসার ইমামদের প্রশিক্ষণ দেবে সরকার

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : সোমবার, ৪ মে,২০২৬, ০৭:৩৭ পিএম
কাঁচা চামড়া সংরক্ষণে মসজিদ ও মাদ্রাসার ইমামদের প্রশিক্ষণ দেবে সরকার

শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ছবি: ধ্রুব নিউজ

দেশের ৫০টি বন্ধ পাট ও বস্ত্রকল আগামী এক বছরের মধ্যে পর্যায়ক্রমে পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ‘আজ সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি পর্যালোচনা বৈঠকে ২৫টি পাটকল ও ২৫টি বস্ত্রকল পুনরায় চালুর অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে।’

সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডেপুটি কমিশনারদের সম্মেলনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি আরও বলেন, আমরা প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি বিস্তারিতভাবে উপস্থাপন করেছি। বেশ কয়েকটি পাট ও বস্ত্রকল বেসরকারি-খাতে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এই ৫০টি মিল পুনরায় চালু করার কাজ আগামী এক বছরের মধ্যে সম্পন্ন হবে এবং এর মাধ্যমে উল্লেখযোগ্য কর্মসংস্থান ও বিনিয়োগ সৃষ্টি হবে। চলতি বছরের মধ্যেই আরও ছয়টি কারখানা পুনরায় চালু করা হবে বলেও জানান তিনি।

আসন্ন ঈদুল আজহায় কোনো কাঁচা চামড়া যেন নষ্ট না হয় সেটা নিশ্চিত করতে ডেপুটি কমিশনারদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্ট এলাকার মসজিদ ও মাদ্রাসার ইমামদের চামড়া সংরক্ষণ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি আরও বলেন, দামের অসন্তোষের কারণে মানুষ অনেক সময় চামড়া ফেলে দেয়। কারণ, নষ্ট হয়ে গেলে চামড়ার কোনো মূল্য থাকে না। তাই পচন রোধে সরকারি খরচে চামড়ায় লবণ ব্যবহার করা হবে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)