Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পারিবারিক কলহে বড় ভাইয়ে হাতে ছোট ভাই জখম

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল,২০২৬, ০২:৩৪ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল,২০২৬, ০২:৪৭ পিএম
পারিবারিক কলহে বড় ভাইয়ে হাতে ছোট ভাই জখম

ছবি: প্রতীকী

যশোরে পারিবারিক কলহের কারণে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে ছোট ভাই গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল ) সকাল সাড়ে ৯টায় যশোর  সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আহত তানভীর (২৩) ওই গ্রামের বাসিন্দা সালাউদ্দিনের ছেলে। জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বড় ভাই তানজিল (৩২)-এর সঙ্গে তানভীরের বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার সকালে নিজ বাড়িতে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সেই তর্ক-বিতর্ক ভয়াবহ রূপ নেয়।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, উত্তেজিত হয়ে তানজিল হাতে থাকা ধারালো বটি দিয়ে তানভীরের গলার পেছনের দিকে আঘাত করে। এতে তানভীর মারাত্মকভাবে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন।

পরে দ্রুত তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতের গলায় গভীর জখম থাকলেও তিনি এখন আশঙ্কামুক্ত।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যে ও উত্তেজনাসৃষ্টি হয়েছে । স্থানীয়রা এ ধরনের পারিবারিক সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধ্রুব/এস.আই

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)