Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবি ক্যাম্পাসে ছাত্রদল পরিচয়ে শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার
প্রকাশ : সোমবার, ১৩ এপ্রিল,২০২৬, ১০:৫২ পিএম
রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবি ক্যাম্পাসে ছাত্রদল পরিচয়ে শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি

যবিপ্রবিতে দলীয় পরিচয়ে শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছবি: ধ্রুব নিউজ

সকল ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দলীয় পরিচয়ে শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ে সফররত শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলন-এর নিকট চার দফা দাবি সংবলিত এই স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।

বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে আজ বিকেলে শিক্ষামন্ত্রী যবিপ্রবি ক্যাম্পাসে এলে অনুষ্ঠান শেষে ছাত্রদলের নেতা-কর্মীরা তার সঙ্গে দেখা করেন। স্মারকলিপিতে তারা ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আধুনিক মেডিকেল সেন্টার স্থাপন এবং কেন্দ্রীয় লাইব্রেরি সংস্কারের দাবি জানান।

ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ থাকার বিষয়ে ছাত্রদল নেতা সালেক খান বলেন, তারা শিক্ষার্থীদের মৌলিক অধিকার ও সুবিধার দাবিতে এই স্মারকলিপি দিয়েছেন। তিনি ক্যাম্পাসে রাজনীতি চর্চার পরিবেশ নিশ্চিত করতে বিদ্যমান নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারের দাবি জানান। অন্য এক শিক্ষার্থী জিএম মাহমুদ রনি ভিন্নমতের সহাবস্থান ও আদর্শ প্রচারের অধিকারের কথা উল্লেখ করেন।

বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও ছাত্রদল পরিচয়ে এই স্মারকলিপি প্রদানের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা নতুন উপাচার্যের মাধ্যমে এই দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশা করছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)