Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ব্রিটিশ ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমানের উড্ডয়ন

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৭ মার্চ,২০২৬, ১০:১২ এ এম
ব্রিটিশ ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমানের উড্ডয়ন

ফেয়ারফোর্ড বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন ‘বি১’ বোমারু বিমান। ২৩ মার্চ ২০২৬ ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের গ্লুস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটি থেকে গত ২৩ মার্চ উড্ডয়ন করছে মার্কিন বিমান বাহিনীর একটি ‘বি১’ বোমারু বিমান। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ব্রিটিশ বিমান বাহিনীর এ ঘাঁটিটি বর্তমানে মার্কিন সামরিক কর্মীরা ব্যবহার করছেন।

ইরানের কোমে আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নিহত ৬
ইরানের কোম শহরের একটি আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

ইরানের সংবাদ সংস্থা ‘ফারস নিউজ এজেন্সি’কে কোমের ডেপুটি গভর্নর জানিয়েছেন, ওই হামলায় তিনটি আবাসিক বাড়ি লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলায় কতজন আহত হয়েছেন, সে সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তথ্যসূত্র: আল–জাজিরা

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)