Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যুদ্ধ বন্ধে ইরানের ৫ শর্ত

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ মার্চ,২০২৬, ১২:৫৭ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ,২০২৬, ০১:৩৫ পিএম
যুদ্ধ বন্ধে ইরানের ৫ শর্ত

চলমান যুদ্ধ শেষ করতে কয়েকটি শর্ত দিয়েছে ইরান। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে তেহরান বলছে, তখনই যুদ্ধ শেষ হবে, যখন তাদের দেওয়া শর্তগুলো পুরণ করা হবে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শেষ করার জন্য পাঁচটি শর্ত দিয়েছে ইরান। এগুলো হলো:

  • শত্রুপক্ষের ‘আগ্রাসন ও গুপ্তহত্যা’ সম্পূর্ণ বন্ধ করা।
  • ইরানের ওপর যাতে যুদ্ধ পুনরায় চাপিয়ে দেওয়া না হয়, তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট ব্যবস্থা প্রতিষ্ঠা করা।
  • যুদ্ধকালীন ক্ষয়ক্ষতি ও প্রতিকার নিশ্চিত করো এবং সুস্পষ্টভাবে নির্ধারিত অর্থ প্রদান।
  • অঞ্চলজুড়ে জড়িত সকল প্রতিরোধ গোষ্ঠীর জন্য এবং সকল রণাঙ্গনে যুদ্ধের সমাপ্তি।
  • পাশাপাশি হরমুজ প্রণালির ওপর কর্তৃত্ব প্রয়োগের ক্ষেত্রে ইরানের সার্বভৌম অধিকারের বিষয়ে আন্তর্জাতিক স্বীকৃতি ও নিশ্চয়তা প্রতিষ্ঠা।

আল-জাজিরার প্রতিবেদক ওসামা বিন জাভাইদ বলেন, ‘আমরা এখন নিশ্চিত করতে পারি যে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে পাকিস্তানকে দেওয়া একটি নথি তারা ইরানিদের কাছে উপস্থাপন করেছেন বলে পাকিস্তানের জ্যেষ্ঠ সূত্রগুলো আল-জাজিরাকে জানিয়েছেন। এখন তারা এর জবাবের অপেক্ষায় আছেন। সূত্র:বিবিসি

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)