বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
যশোরের বাঘারপাড়ায় বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দল। আজ ২৩ ফেব্রুয়ারি (সোমবার) দুপুর ১২টায় বাঘারপাড়া উপজেলা মহিলা দলের উদ্যোগে এই ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স গেট থেকে শুরু হওয়া ঝাড়ু মিছিলটি বাঘারপাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলকারীরা বিএনপি নেতা নূরে আলম সিদ্দিকীর বহিষ্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং ঝাড়ু প্রদর্শন করে তাদের তীব্র ক্ষোভ প্রকাশ করেন।