Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাঘারপাড়ায় টোলের নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ২৩ ফেব্রুয়ারি,২০২৬, ১১:৫৪ এ এম
বাঘারপাড়ায় টোলের নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

বাঘারপাড়ায় টোলের নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ছবি: ধ্রুব নিউজ

যশোরের বাঘারপাড়ায় ভ্যান, রিকশা ও আলমসাধু থেকে টোলের নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। আজ ২৩ ফেব্রুয়ারি (সোমবার) সকালে বাঘারপাড়া উপজেলা ভ্যান-রিকশা শ্রমিক ইউনিয়নের (রেজিস্ট্রেশন নং-২৪৩২) উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ও বাঘারপাড়া বাজার প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌরাস্তায় এসে শেষ হয়। মিছিলে শ্রমিকরা ‘টোলের নামে চাঁদাবাজি চলবে না, চলবে না’ সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এবং পৌর সভাপতি মনিরুজ্জামান তুহিনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মিীরা।

মিছিল পরবর্তী সমাবেশে উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে টোলের নামে এই অবৈধ চাঁদাবাজি বন্ধ করতে হবে। সাধারণ শ্রমিকদের আয়ের ওপর ভাগ বসানো কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তিনি।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)