Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঝিকরগাছায় ভোটকেন্দ্রে যেতে ভোটারদের বাধার অভিযোগ: ‘খবর দিলে ব্যবস্থা’ বলছে পুলিশ

গঙ্গানন্দপুর (যশোর) প্রতিনিধি গঙ্গানন্দপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি,২০২৬, ০২:৪৮ পিএম
ঝিকরগাছায় ভোটকেন্দ্রে যেতে ভোটারদের বাধার অভিযোগ: ‘খবর দিলে ব্যবস্থা’ বলছে পুলিশ

প্রতীকী ছবি: এ আই সৃষ্ট

যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দত্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চললেও ভোটারদের কেন্দ্রে আসতে বাধার দেওয়ার অভিযোগ উঠেছে। নির্বাচনের সার্বিক পরিবেশ এখন পর্যন্ত শান্তিপূর্ণ থাকলেও কেন্দ্রের বাইরে ভোটারদের পথরোধ করার খবর পাওয়া গেছে।

সরেজমিনে এবং স্থানীয় সূত্রে জানা গেছে, দত্তপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভেতরে এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা ঘটেনি। তবে কেন্দ্রের সংযোগ সড়কগুলোতে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। অভিযোগ উঠেছে, বিএনপি-পন্থী কিছু নেতাকর্মী রাস্তায় অবস্থান নিয়ে নির্দিষ্ট ব্যক্তিদের ভোটকেন্দ্রে আসতে বাধা দিচ্ছেন। তারা মূলত 'মুখ দেখে' বা রাজনৈতিক পরিচয় নিশ্চিত হয়ে ভোটারদের কেন্দ্রে যেতে দিচ্ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভোটার জানান, রাস্তায় বাধার মুখে পড়ে অনেক সাধারণ মানুষ ভোটকেন্দ্রে না গিয়ে ফিরে যাচ্ছেন। ফলে কেন্দ্রের ভেতরে পরিবেশ স্বাভাবিক থাকলেও ভোটার উপস্থিতি প্রত্যাশার চেয়ে কম লক্ষ্য করা যাচ্ছে।

এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, তারা পরিস্থিতির ওপর নজর রাখছেন। দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা বলেন:

"আমরা খবর পাওয়া মাত্রই ব্যবস্থা নিচ্ছি। তবে মানুষ যদি সাহস করে কেন্দ্রের দিকে না আসে বা আমাদের কাছে অভিযোগ না জানায়, তবে আমাদের পক্ষে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ছে। ভোটাররা কেন্দ্রে আসার পথে কোনো সমস্যার সম্মুখীন হলে আমাদের জানানোর অনুরোধ রইল।"

বর্তমানে ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে। তবে সাধারণ ভোটারদের মধ্যে এখনো এক ধরণের আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে রাস্তার মোড়গুলোতে এবং সংযোগ সড়কগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নজরদারি প্রয়োজন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)