Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অস্ত্র মামলায় কেশবপুরের চরমপন্থী সন্ত্রাসী আনিচুরের ১৭ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০৫:৫২ পিএম
অস্ত্র মামলায় কেশবপুরের চরমপন্থী সন্ত্রাসী আনিচুরের ১৭ বছরের কারাদণ্ড

দন্ডপ্রাপ্ত আসামি আনিচুর রহমান শেখ আনিচ ছবি: ধ্রুব নিউজ

কেশবপুরের অস্ত্র মামলায় মৃণাল বাহিনীর সদস্য ও তালিকাভুক্ত সন্ত্রাসী আনিচুর রহমান শেখ আনিচকে ১৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে যশোরের একটি আদালত। বৃহস্পতিবার (৫ নভেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আইরিন পারভিন এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আনিসুর রহমান কেশবপুরের কাশিমপুর গ্রামের জামাল শেখ গাইনের ছেলে। 

দণ্ডপ্রাপ্ত আনিচুর রহমান বর্তমানে কারাগারে আটক রয়েছেন।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর রাত ৩টার দিকে কেশবপুর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিমপুর ছোট বিলে অভিযান চালায়। এ সময় সালাম শেখের মৎস্যঘেরের টংঘরে অবস্থান করা আনিচুর রহমান পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাকে আটক করে।

এ সময় তার পরিহিত লুঙ্গির কোমরের পেছনে গোঁজা অবস্থায় একটি দেশীয় তৈরি কালো রঙের পাইপগান এবং লুঙ্গির কোচ থেকে একটি তাজা বন্দুকের কার্তুজ উদ্ধার করা হয়। আটক আনিচুর রহমানকে মৃণাল বাহিনীর সদস্য ও তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, অপহরণসহ একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় কেশবপুর থানার এসআই দীপক কুমার দত্ত বাদী হয়ে আনিচুর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন। মামলা তদন্ত শেষে আসামি আনিচুরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই রেফাতুল ইসলাম। 

দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামী আনিচুরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১৯ এর "এ" ধারায় দশ বছর ও "চ" ধারায় সাত বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)