নিজস্ব প্রতিবেদক
যশোরের পথসভায় বক্তব্য রাখছেন স্থানীয় নেতারা। ছবি: ধ্রুব নিউজ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে রাজধানী ঢাকা থেকে শুরু হওয়া ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ উপলক্ষ্যে আজ শনিবার দুপুর ২টা ৩০ মিনিটের পর যশোরের মুড়লী মোড়ে পথসভা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দুপুর গড়ার আগেই লংমার্চের বহরকে স্বাগত জানাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মুড়লী মোড়ে জড়ো হতে শুরু করেন জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক। স্থানীয় জামায়াত নেতারা আশা করছেন, এই লংমার্চ ও পথসভা ঘিরে প্রায় দেড় লাখ মানুষের সমাগম ঘটবে।

পাখির চোখে জনতার উপস্থিতি- ছবি ভিডিও থেকে নেওয়া
এর আগে সকাল ৭টায় ঢাকার বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে লাখো জনতার উপস্থিতিতে লংমার্চের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রায় ১ হাজার ৩৯৬টি গাড়ির সুসজ্জিত ও দীর্ঘ বহরটি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে খুলনা অতিক্রম করে যশোরের পথসভায় যোগ দেয়।
মুড়লী মোড়ের পথসভা মঞ্চে উপস্থিত আছেন জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য গোলাম রসুল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা আজীজুর রহমান এমপি, যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ। মঞ্চে স্থানীয় নেতাদের বক্তব্য ও ইসলামী সাংস্কৃতিক গান পরিবেশনার মাধ্যমে কর্মসূচি এগিয়ে চলেছে।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। এখানে শীর্ষ নেতারা গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস-তেল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো এবং দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে লংমার্চের বার্তা তুলে ধরবেন।
আয়োজকরা জানিয়েছেন, যশোরের এই পথসভা শেষ করে লংমার্চের গাড়ি বহরটি ঝিনাইদহের বাস টার্মিনালে নির্ধারিত পথসভায় যোগ দেবে। এরপর সেখান থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে আজ রাত আনুমানিক সাড়ে ৮টায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে (জিলা স্কুল মাঠ) সমাপনী মহাসমাবেশের মাধ্যমে এই দীর্ঘ লংমার্চ কর্মসূচি শেষ হবে।
বাঘারপাড়া-অভয়নগর আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল , শার্শা আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান , ঝিকরগাছা-চৌগাছা আসনের সংসদ সদস্য ডা: মোসলেহ উদ্দীন ফরিদ , মনিরামপুর আসনের সংসদ সদস্য অ্যাড. গাজী এনামুল হক, কেশবপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলী , যশোর জেলা এনসিপির আহ্বায়ক মোঃ নুরুজ্জামান , বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী , বাংলাদেশ খেলাফত মজলিস যশোরের সভাপতি মাওলানা বেলায়েত হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার সহকারী সেক্রেটারি জনাব গোলাম কুদ্দুস, বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি ভিপি আব্দুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিস যশোরের সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ , বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল হাশিম রেজা, এনসিপির সদস্য সচিব মনিরুজ্জামান আজাদ , যশোর জেলা এলডিপির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রিপন, যশোর জেলা এবি পার্টির আহ্বায়ক ডঃ মোঃ ইয়ামিনুর রহমান , এলডিপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলন, যশোর জেলা বিডিপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম , বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর সদর উপজেলার আমীর অধ্যাপক আশরাফ আলী , বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহরের ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসমাইল হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস যশোরের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি রাশেদুল ইসলাম , বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখার সভাপতি ওবাইদুল্লাহ হুসাইন , বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পূর্ব শাখার সভাপতি মিনারুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পশ্চিম শাখার সভাপতি ইসমাইল হোসেন, যশোর জেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক খান মিফতাহুল অমিত প্রমুখ।