যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ভয়াবহ বিপর্যয় ঘটেছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে। বোর্ডের প্রকাশিত তালিকা অনুযায়ী, মোট ১৫টি কলেজ থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পরীক্ষায় পাস করতে পারেননি—অর্থাৎ এসব প্রতিষ্ঠানে পাসের হার ‘শূন্য শতাংশ’।
আজ ৩১ অক্টোবর, ২০২৬ শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ‘শূন্য পাস’ করা কলেজের তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
শূন্য পাস করা ১৫টি প্রতিষ্ঠানের বিস্তারিত তালিকা:
১. হাজী নূরুল ইসলাম কলেজ, মিরপুর, কুষ্টিয়া) – মোট পরীক্ষার্থী ৮ জন, পাস ০ জন। ২. মোরকা জাগরণ কলেজ (গাংনী, মেহেরপুর) – মোট পরীক্ষার্থী ১ জন, পাস ০ জন। ৩. মল্লিক শহিদুল ইসলাম কারিগরি কলেজ (ঝিনাইদহ সদর, ঝিনাইদহ) – মোট পরীক্ষার্থী ১৯ জন, পাস ০ জন। ৪. মডেল মহিলা কলেজ (ডুমুরিয়া, খুলনা) – মোট পরীক্ষার্থী ৩ জন, পাস ০ জন। ৫. বুজড়ুক শ্রীকুন্ডী কলেজ (মাগুরা সদর, মাগুরা) – মোট পরীক্ষার্থী ১৫ জন, পাস ০ জন। ৬. সবুজ পল্লী কলেজ (মনিরামপুর, যশোর) – মোট পরীক্ষার্থী ৭ জন, পাস ০ জন। ৭. ইন্ডিপেন্ডেন্স আইডিয়াল কলেজ (খুলনা সদর, খুলনা) – মোট পরীক্ষার্থী ১১ জন, পাস ০ জন। ৮. ইসলামিয়া মহিলা কলেজ (সাতক্ষীরা সদর, সাতক্ষীরা) – মোট পরীক্ষার্থী ৩ জন, পাস ০ জন। ৯. জগন্নাথপুর আইডিয়াল কলেজ (কুমারখালী, কুষ্টিয়া) – মোট পরীক্ষার্থী ১ জন, পাস ০ জন। ১০. গোপীনাথপুর এম. এ. খালেক স্কুল অ্যান্ড কলেজ (মহম্মদপুর, মাগুরা) – মোট পরীক্ষার্থী ২ জন, পাস ০ জন। ১১. কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির (পাইকগাছা, খুলনা) – মোট পরীক্ষার্থী ৩ জন, পাস ০ জন। ১২. কয়রা শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজ (কয়রা, খুলনা) – মোট পরীক্ষার্থী ২৭ জন, পাস ০ জন। ১৩. কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস (রূপসা, খুলনা) – মোট পরীক্ষার্থী ১ জন, পাস ০ জন। ১৪. মাকড়াইল করিম খালেক সোলাইমান ইনস্টিটিউট (লোহাগড়া, নড়াইল) – মোট পরীক্ষার্থী ৪৩ জন, পাস ০ জন। ১৫. খুলনা নিউজপ্রিন্ট মিলস স্কুল অ্যান্ড কলেজ (খুলনা) – মোট পরীক্ষার্থী ১২ জন, পাস ০ জন।