Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

লংমার্চ সফলে জামায়াতের প্রস্তুতিমূলক কর্মী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ৩০ অক্টোবর,২০২৬, ০৯:৪১ এ এম
লংমার্চ সফলে জামায়াতের প্রস্তুতিমূলক কর্মী সমাবেশ

৩১ অক্টোবর ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে যশোরে প্রস্তুতিমূলক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় ছবি: ধ্রুব নিউজ

আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে যশোরে প্রস্তুতিমূলক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় যশোর জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবী থানার উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির ও সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।

বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবী থানার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতনের সভাপতিত্বে সমাবেশে আগামী ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি কর্মসূচি বাস্তবায়নে সাংগঠনিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)